
জামালপুরে সড়কের বেহাল অবস্থা ও সওজের সীমাহীন দূর্ণীতির প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
মো: এমদাদুল হক – (জেলা প্রতিনিধি জামালপুর):
জামালপুরে সড়কের বেহাল অবস্থা ও সওজের সীমাহীন দূর্নীতি প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামালপুরে দয়াময়ী মোড়ে (৬জুলাই) বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় সড়কের বেহাল অবস্থা ও সওজের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি জামালপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃত্ব অনুষ্ঠিত হয়, এতে আরো অংশগ্রহণ করেন জামালপুর জেলা নাগরিক কমিটি, জামালপুর জেলা সামাজিক আন্দোলন কমিটি, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই প্রেসক্লাব জামালপুর জেলা শাখা, জামালপুর প্রেসক্লাব ও অন্যান্য সংগঠন।
এতে একাত্বতা ঘোষনা করে জামালপুর পৌরসভা এবং জামালপুরের বিভিন্ন সচেতন মহল, মুক্তিযোদ্ধা , বুদ্ধিজীবী, সাংস্কৃতিকমনা ব্যক্তি বর্গ।
বিশিষ্ট মানবাধিকার কর্মী ও জামালপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মো:রাসেল উদ্বোধনী বক্তব্য রাখেন।