সবার কথা বলে

ডিঙ্গামানিক ইউনিয়নে বিএনপির ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

0 132

ডিঙ্গামানিক ইউনিয়নে বিএনপির ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং রাজনৈতিক অগ্রগতির লক্ষ্যে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল খানের নিজ বাড়িতে বুধবার ৮ অক্টোবর দুপুরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সেই লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের পরিকল্পনা।

নেতারা বলেন, “আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কার্যক্রম শুরুর জন্য প্রস্তুতির কথা জানান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.