সবার কথা বলে

অন্যায়ের সঙ্গে আপোষ না করতে শিখিয়েছেন বেগম খালেদা জিয়া: ছাত্রনেতা সৈকত সালমান

0 318

অন্যায়ের সঙ্গে আপোষ না করতে শিখিয়েছেন বেগম খালেদা জিয়া: ছাত্রনেতা সৈকত সালমান।

এমদাদুল হক
স্টাফ রিপোর্টার:

জামালপুর সদরের নবঘোষিত শহর ও সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন ত্যাগী ও পদবঞ্চিত ছাত্রনেতারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৮টায় শহরের বুড়ির দোকান মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

মশাল ও বিক্ষোভ মিছিলটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাদিউল ইসলাম রাব্বি। এতে সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সৈকত সালমান।

সভাপতির বক্তব্যে সৈকত সালমান বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপোষ না করে প্রতিবাদ ও সংগ্রামের মাধ্যমে অধিকার আদায়ের শিক্ষা দিয়েছেন। আমরা তাঁর দেখানো পথেই চলবো। ওয়ারেছ আলী মামুন জামালপুরে ত্যাগী নেতাদের বাদ দিয়ে স্বৈরাচারী কায়দায় কমিটি গঠন করেছেন। তাঁর এমন সিদ্ধান্তে জামালপুরবাসী ক্ষুব্ধ।”
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. পপেল মাহমুদ, শহর শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময়, পৌর ৫নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহম্মদ বাবু, ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ৩নং লক্ষ্মীরচর ইউনিয়ন শাখার মো. সামিদুল ইসলাম।

বক্তারা অবিলম্বে নবঘোষিত ‘পকেট কমিটি’ বাতিল করে ত্যাগী ছাত্রনেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
এ সময় জেলা, শহর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের পদবঞ্চিত ত্যাগী ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.