সবার কথা বলে

ঘড়িষার ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: মতিউর রহমান সাগর

0 120

ঘড়িষার ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: মতিউর রহমান সাগর।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

তিনি সংবাদের পাতা’র প্রতিবেদক’কে জানান, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহা উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

শেষে তিনি উপজেলার ঘড়িষার ইউনিয়নসহ নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.