সবার কথা বলে

নড়িয়ায় ই য়া বাসহ নারী মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র

0 10

নড়িয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ধামারান ত্রিপল্লী এলাকা থেকে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) শেখ আল-আমিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিঝারী ইউনিয়নের ধামারান ত্রিপল্লী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে আল আমিন হাওলাদারের বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানতে পারে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শারমিন আক্তার ধামারান ত্রিপল্লী এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে নড়িয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.