সবার কথা বলে

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগে স্বচ্ছতা ও গতির নির্দেশ প্রধানমন্ত্রীর

0 1


রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগে স্বচ্ছতা ও গতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ

দেশি ও বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে অলাভজনক এবং দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় চালুর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ-সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান তিনি আরো বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এসব কারখানায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তারা যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী পুরো কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিলম্ব এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.