সবার কথা বলে

পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের নির্দেশ প্রধানমন্ত্রীর

0 8

পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় পরিবেশ দূষণ কমাতে ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটাজনিত বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ইট উৎপাদন পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত সড়ক থেকে অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঢাকার আরও অন্তত ৫০টি স্থানে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.