সবার কথা বলে

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

0 1

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

খুলনা মহানগরীর বসুপাড়া বাঁশতলায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আলীম হোসেন আকাশ (৪০)কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সদর এলাকার একটি চায়ের দোকান থেকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

তদন্তে জানা গেছে, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে নিহতের মা সীমা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এরপর থেকেই মামলার প্রধান অভিযুক্ত আকাশ আত্মগোপনে ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যৌথ অভিযানে গ্রেফতারের পর আকাশকে থানায় নেওয়া হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন।

সূএঃ বাসস 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.