সবার কথা বলে

মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

0 7

মেসির বাবা হোর্হে মেসি মা/রা গেছেন

ডেস্ক রিপোর্টঃ

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম গোলডটকম।

আর্জেন্টিনার ইনফোবায়ে ও রোসারিও৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন মেসি। ম্যাচ শেষে তার কান্নার কারণ জানতে চাইলে মেসি জানিয়েছিলেন, বিষয়টির সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং তিনি কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

এরপর থেকেই হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি স্বাস্থ্যগত সমস্যায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর অনুরোধ করা হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তার স্বজনদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতিও সম্মান দেখাতে বলা হয়। তবে এখন পর্যন্ত লিওনেল মেসির পরিবারের পক্ষ থেকে তার বাবার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোর্হের। মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে খেলোয়াড়দের এজেন্ট হিসেবেও কাজ করেছেন হোর্হে মেসি।

মেসির ক্যারিয়ারের উত্থানে বাবার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হোর্হে মেসির মৃত্যুর খবর সত্য হলে এটি মেসি পরিবারের জন্য নিঃসন্দেহে এক গভীর শোকের মুহূর্ত।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.