
নড়িয়ায় তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী আখান বাড়ি এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ২য় সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঘড়িষার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লিটন বকাউল ও মো. ইমরান চৌকিদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ শরিফুল্লাহ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হাফেজ সাইফুল ইসলাম (সাইফ আনসারী)।
এসময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।