সবার কথা বলে

২১৬ জনকে বিনামূল্যে প্রবাসে পাঠাচ্ছেন এমপি কিরন

0 4

নিজ নির্বাচণী এলাকার ২১৬ জনকে বিনামূল্যে প্রবাসে পাঠাচ্ছেন এমপি কিরন।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরন) তাঁর নির্বাচনী এলাকার ২১৬ জন যুবককে তিন মাসের প্রশিক্ষণ প্রদান শেষে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন।

রোববার নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সংসদ সদস্য জানান, নির্বাচিত ২১৬ জন যুবককে প্রথমে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মধ্যে নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন যুবক এ সুযোগ পাবেন।

তিনি বলেন, “আমাদের এলাকার অনেক মেধাবী ও কর্মক্ষম যুবক অর্থের অভাবে বিদেশে যেতে পারেন না। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বিদেশে পাঠানো হবে।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এতে এলাকার বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা, ভাষা শিক্ষা ও কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে নির্বাচিতদের বিদেশে পাঠানো হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.