সবার কথা বলে

২০ জুলাই থেকে শুরু ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র আগাম টিকিট বিক্রি

0 1

২০ জুলাই থেকে শুরু ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র আগাম টিকিট বিক্রি

ডেস্ক রিপোর্টঃ

মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’–এর প্রিমিয়াম ফরম্যাটের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২০ জুলাই। মুক্তির প্রায় পাঁচ মাস আগে থেকেই টিকিট বিক্রির এ উদ্যোগ নিয়েছে ডিজনি।

এদিকে সিনেমাটির সম্ভাব্য দৈর্ঘ্যও প্রকাশ পেয়েছে। বর্তমানে এর রানটাইম নির্ধারণ করা হয়েছে ১৬৫ মিনিট বা ২ ঘণ্টা ৪৫ মিনিট। ফলে এটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’–এর চেয়ে দীর্ঘ হলেও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেইম’–এর তুলনায় কিছুটা ছোট।

এবারের কিস্তিতে সবচেয়ে বড় আকর্ষণ ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। আইরন ম্যানের ভূমিকায় দীর্ঘদিন দর্শকদের মাতানো এই অভিনেতাকে এবার দেখা যাবে নতুন এক খলনায়কের চরিত্রে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, অ্যান্থনি ম্যাকি, টম হিডলস্টন, পল রাড, পেড্রো পাস্কাল, ফ্লোরেন্স পিউসহ হলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা।

এ ছাড়া আগামী ২৫ জুলাই সান ডিয়েগো কমিক-কনে ছবিটির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যান্থনি রুসো ও জো রুসো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.