সবার কথা বলে

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির প্রশংসায় আবেগঘন বার্তা শাকিরার

0 3

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির প্রশংসায় আবেগঘন বার্তা শাকিরার

ডেস্ক রিপোর্টঃ

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেওয়ার পর সামাজিক মাধ্যমে মেসির প্রশংসা করেন তিনি।

সেমিফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমানতালে আছেন ৩৯ বছর বয়সী মেসি। এই পারফরম্যান্সের প্রশংসা করে নিজের ইনস্টাগ্রামে শাকিরা লেখেন, মেসির সাফল্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মনিবেদনের অনন্য উদাহরণ। বয়স কোনো বাধা নয়—এ কথাই তিনি বারবার প্রমাণ করে চলেছেন।

শাকিরা আরও বলেন, মেসির সাফল্যের পেছনে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, আন্তোনেলার সমর্থন ও অনুপ্রেরণাই মেসিকে প্রতিবার নতুন করে নিজেকে মেলে ধরার শক্তি জোগায়।

শাকিরার এই বার্তার জবাবে আন্তোনেলা তাঁকে ধন্যবাদ জানান এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোস্টটি শেয়ার করেন।

অন্যদিকে, বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা বিভিন্ন সমালোচনার জবাবও দিয়েছেন মেসি। ইংল্যান্ডকে হারানোর পর তিনি বলেন, গত চার বছর ধরে আর্জেন্টিনা বিশ্বের সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করে আসছে এবং অন্যের মতামত সে বাস্তবতা বদলে দিতে পারবে না।

সূএঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.