
প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ
ডেস্ক রিপোর্টঃ
৭৩ বছরের ইতিহাসে এবারই প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিনিধিত্ব করবেন ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাবজয়ী ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।
আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসরে আনিকা পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে প্রথমবারের মতো অভিষেক ঘটবে পাকিস্তানের।
শিক্ষাজীবনেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন আনিকা। তিনি ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতে চান। পাশাপাশি শিশুদের অধিকার সুরক্ষা এবং নারী শিক্ষার প্রসারে ভূমিকা রাখার আগ্রহের কথাও জানিয়েছেন, যাতে দেশের আগামী প্রজন্ম আরও ভালো সুযোগ পায়।
সূএঃ যুগান্তর