
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল জুলাই স্মৃতি জাদুঘর
ডেস্ক রিপোর্টঃ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, স্মারক ও ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখবেন। পাশাপাশি সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, নিদর্শন ও স্মারক পরিদর্শন করবেন।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘর উদ্বোধনের তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকবে।
তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
সূত্রঃ যুগান্তর