
নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের জরুরি সাধারণ সভা, ১৯ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির পার্টি অফিসে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এর মধ্যে ওয়ার্ড কমিটির মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ১৮ আগস্ট প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১৯ আগস্ট আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত ও প্রস্তুতিমূলক আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।