সবার কথা বলে

নড়িয়ায় তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

0 3

‎নড়িয়ায় তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

এম এ জব্বার – সংবাদের পাতা:
‎

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী আখান বাড়ি এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ২য় সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎

গত ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঘড়িষার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম ঢালী।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লিটন বকাউল ও মো. ইমরান চৌকিদার।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ শরিফুল্লাহ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হাফেজ সাইফুল ইসলাম (সাইফ আনসারী)।
‎
এসময় ‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.