সবার কথা বলে

প্রত্যাশিত বিজয় আসে

0 121

কবিতা : প্রত্যাশিত বিজয় আসে

লেখনী : খান তন্ময় 

 

রক্ত সাগর পাড়ি দিয়ে

প্রত্যাশিত বিজয় আসে,

স্বাধীনতার পূর্ণ রবি

উঠলো ভেসে পূর্ব আকাশে।

উঠলো হেসে বনের সবুজ

উঠলো হেসে পাখি,

সূর্য মামা দুচোখ বেয়ে

মেললো ভোরে আঁখি।

মুক্ত হলো স্বদেশ আমার

মুক্ত হলো জাতি,

ডিসেম্বরে সব ভুলে তাই

আনন্দোচ্ছ্বাসে মাতি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.