সবার কথা বলে

নদীর মাঝে চর

0 319

কবিতা
নদীর মাঝে চর।
কবি: জাহাঙ্গীর আলম বেপারী
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
চারিদিকে পানি-বালি
নদীর মাঝে চর।
সবাই বলে চরান্চল
ভাই ঐখানে মোর ঘর।

বৃষ্টি ভেজা রোধে পোড়া
শীতে কাপা দেহমন।
বর্ষাএলে চলাই বেলা
বসন্তে মধুর শন্ শন্।

নদীভাঙ্গা বন্যায় ভাসা
নিত্যদিনের লিলা।
যুদ্ধকরে বেচেঁ আছি
এটাই জীবন মেলা।

সবার সাথে পাল্লাদিয়ে
মেশাই সমপরিবেশ।
সুখেদুখে চলছে জীবন
বেচেঁ আছি এইতো বেশ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.