
হারিয়ে যাওয়ার গল্প
আরমান মজুমদার (ইমন)
আমি তো আজ হারিয়ে গেছি
তাইতো ভাঙ্গেনা ঘুম ভোরে
পাখির নান্নান ডাকের সুরে
আমি তো হারিয়ে গেছি
তাই তো শুনি না কোকিলের সেই কুহু কুহু ডাক
বসন্ত পুরিয়া আসছে
আর হারিয়ে যাচ্ছি আমি
বসন্তের ফুলের গন্ধে বয়ে আসা মিটিমিটি বাতাস
হারিয়েছি আজ আমি শহরের ধুলোবালির মাঝে
তাহলে কি হারিয়ে ফেলেছি সেই গল্প
যেথায় ছিল দোয়েল কোকিল ময়না টিয়ার, মধুর ডাক
মিটে মিটে বয়ে আসা
ফুলের গন্ধে মাখা
মন ভাল করার বসন্তের সেই বাতাস
তীব্র শীতের মাঝে চিতই আর ভাপা পিটার সাথে থাকা খেজুরের রস
নিঝুম রাতে হঠাৎ শোনা শিয়ালের সেই ডাক
তাইতো হারিয়ে গেছে সেই গল্প
রাস্তার মাঝে ধুলোবালি
তীব্র যানজট
বড় বড় দালানের মাঝে আটকে থাকা সেই বসন্তের বাতাস
এভাবেই তো হারিয়ে ফেলেছি সেই গল্প।