
নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: সদ্য সাবেক ছাত্রদল নেতা তুহিন মৃধা।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নড়িয়া উপজেলা সদ্য সাবেক ছাত্রদল নেতা তুহিন মৃধা।
তিনি সংবাদের পাতা’র প্রকিবেদক’কে এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য বার্তা। ঈদের এই মহিমা কেবল উৎসবেই সীমাবদ্ধ নয়, বরং এটি ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। তাই আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেই।
তুহিন মৃধা বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহনশীলতা, সৌহার্দ্য ও ঐক্যের কোনো বিকল্প নেই। ঈদ আমাদের সেই ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অপূর্ব সুযোগ করে দেয়। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসে এবং দেশ ও জাতি আরও এগিয়ে যায় উন্নয়ন ও অগ্রগতির পথে।
শেষে তিনি আবারও নড়িয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।