সবার কথা বলে

নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: বিএনপি নেতা ওমর ফারুক

0 165

নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: বিএনপি নেতা ওমর ফারুক।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক।

সংবাদের পাতা’র প্রতিবেদক’কে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির মহা উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা। এই ঈদ যেন সকলের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও কল্যাণ—এটাই তাঁর প্রত্যাশা।

ওমর ফারুক তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করি এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।

শেষে তিনি নড়িয়া উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.