
নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন: স্বেচ্ছাসেবকদলের নেতা অলিক বন্দুকছি।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অলিল বন্দুকছি।
সংবাদের পাতা’র প্রতিবেদক’কে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির মহা উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা। এই ঈদ যেন সকলের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও কল্যাণ—এটাই তাঁর প্রত্যাশা।
অলিল বন্দুকছি তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করি এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।
শেষে তিনি নড়িয়া উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন।