সবার কথা বলে

পিটবুলের কনসার্টে অনন্য গিনেস রেকর্ড, ‘টাক টুপি’ পরে হাজির ২২ হাজারের বেশি ভক্ত

0 1

পিটবুলের কনসার্টে অনন্য গিনেস রেকর্ড, ‘টাক টুপি’ পরে হাজির ২২ হাজারের বেশি ভক্ত

ডেস্ক রিপোর্টঃ

লন্ডনের হাইড পার্কে মার্কিন র‍্যাপার পিটবুলের কনসার্টে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। শিল্পীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ২২ হাজার ১৪১ জন দর্শক মাথায় কৃত্রিম ‘টাক টুপি’, সাদা শার্ট, কালো টাই ও এভিয়েটর সানগ্লাস পরে অনুষ্ঠানে অংশ নেন।

বিএসটি ফেস্টিভ্যালে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের ‘টাক টুপি’ পরার নতুন বিশ্বরেকর্ড গড়া হয়। রেকর্ডের স্বীকৃতি গ্রহণ করে পিটবুল বলেন, এমন অর্জনের অংশ হতে পেরে তিনি অভিভূত। কিউবান অভিবাসী পরিবারের সন্তান হিসেবে এ সম্মান তার জন্য বিশেষ গর্বের।

মজার বিষয় হলো, বাস্তবে টাক হলেও রেকর্ডের শর্ত পূরণ করতে পিটবুলকেও একটি কৃত্রিম টাক টুপি পরতে হয়েছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক উইল মুনফোর্ড জানান, এটি টাক মানুষের সমাবেশ নয়; বরং টাক টুপি পরিহিত সবচেয়ে বড় জমায়েতের রেকর্ড।

রেকর্ডটি নিশ্চিত করতে প্রায় ৪০০ স্বেচ্ছাসেবক দর্শকদের পোশাক ও টুপি যাচাই করেন। পাশাপাশি ৪২ জন গণনাকারী ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীর সংখ্যা নিশ্চিত করেন।

কনসার্টের আগে কৃত্রিম টাক টুপির চাহিদা এতটাই বেড়ে যায় যে অনেক ভক্ত শেষ মুহূর্তে সেটি সংগ্রহ করতে হিমশিম খেয়েছেন। কেউ কেউ কয়েকটি দোকান ঘুরেও টুপি পাননি।

এই ব্যতিক্রমী আয়োজনের ধারণা আসে ভক্ত ও পডকাস্ট উপস্থাপক জ্যাক রেমিংটনের কাছ থেকে। গত বছর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পিটবুলের ভক্তদের একই সাজে কনসার্টে এসে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তাব দেন। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নজরে আসে এবং পরে পিটবুলও এতে সম্মতি জানান।

২০২১ সাল থেকে পিটবুলের ভক্তদের মধ্যে তার মতো সেজে কনসার্টে যাওয়ার প্রবণতা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি এক ধরনের বৈশ্বিক ফ্যান সংস্কৃতিতে পরিণত হয়েছে। পিটবুলও তার ভক্তদের আদর করে ‘দ্য বাল্ডিস’ নামে ডাকেন এবং নিজের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিশেষ মার্চেন্ডাইজও বিক্রি করেন।

কনসার্ট শেষে হাজার হাজার ভক্তকে নিজের মতো সাজে গান গাইতে দেখে আবেগাপ্লুত হন পিটবুল। তিনি বলেন, লন্ডনে এত ‘বাল্ডিস’-এর ভালোবাসা পাওয়া তার জন্য সত্যিই সম্মান ও সৌভাগ্যের বিষয়।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.