
‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় ভূষিত কাজল
ডেস্ক রিপোর্টঃ
বলিউড অভিনেত্রী কাজল ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন। পুরস্কার গ্রহণের পর এক আলাপচারিতায় তিনি অভিনয়জীবন, বাংলা সিনেমা এবং ব্যক্তিগত কাজের অভ্যাস নিয়ে কথা বলেন।
বাংলা সিনেমা দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, নিয়মিত বাংলা ছবি দেখা হয় না। তবে ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই।
মা ও কিংবদন্তি অভিনেত্রী তনুজার প্রসঙ্গ উঠলে কাজল বলেন, তিনি এখনও মায়ের মতো একজন শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছেন। অভিনয়ের পথচলায় সবসময়ই মায়ের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন।
নিজের পেশাদারিত্বের বিষয়ে কাজল জানান, সময়ানুবর্তিতা তার অন্যতম বৈশিষ্ট্য। শুটিং সেটে নির্ধারিত সময়েই পৌঁছান এবং কাজ শেষ করেও সময়মতো বেরিয়ে যান। এ অভ্যাস তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছেন।
এবার আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও কয়েকজন তারকা পুরস্কৃত হয়েছেন।
সূএঃ যুগান্তর