সবার কথা বলে

জমিতে চাষ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃ/ত্যু

0 11

জমিতে চাষ করতে গিয়ে বজ্রপাতে

কৃষকের মৃ/ত্যু

ডেস্ক রিপোর্টঃ

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম কাচনা গ্রামের বাসিন্দা এবং মো. মহসিন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফজলুল করিম বাড়ির পূর্ব পাশে অবস্থিত নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.