সবার কথা বলে

দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

0 6

দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ উদ্দেশ্যে শিক্ষার সব স্তরে গুণগত উন্নয়ন, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি, শিক্ষকদের ধারাবাহিক ও আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান।

প্রায় আড়াই ঘণ্টার পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রীর এই পরিদর্শন শিক্ষা প্রশাসনের জন্য তাৎপর্যপূর্ণ এবং তিনি শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.