সবার কথা বলে

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড় নিহত, আহত ৯

0 5

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড় নিহত, আহত ৯

ডেস্ক রিপোর্টঃ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচের সময় বজ্রপাতে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও নয়জন আহত হয়েছেন। বুধবার সান্তিফাপ স্টেডিয়ামে গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

থাই সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ জানায়, ম্যাচের সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যেই আকস্মিক বজ্রপাতে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে মালয়েশিয়ার একজন খেলোয়াড়ও রয়েছেন। তাদের কয়েকজনের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই আয়োজকরা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।

বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাতের ঘটনা প্রায়ই ঘটে। এ কারণে বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করতে দেশটির সরকার নিয়মিতভাবে নাগরিকদের সতর্ক করে আসছে।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.